আপু, উইল ইউ ম্যারি মি?

আপু, উইল ইউ ম্যারি মি?

* চলচ্চিত্রের জন্য যেদিন প্রস্তাব দেওয়া হয়, সেদিন কীভাবে সাহসী সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নেওয়ার আগে কারও থেকে পরামর্শ নিয়েছেন?
ওই দিনই সিদ্ধান্ত নিইনি। অনেক পরে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বেঙ্গলী বিউটি ছবির পরিচালক এবং সহশিল্পী রাহশান বাংলাদেশে নতুন ছিলেন, সে কারণে ভাবতে হয়েছিল। এরপর সিদ্ধান্ত নিয়েছি। তবে গল্পটি ভালো হওয়ার কারণে সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলাম এবং কাজটি করার আগে আমার কাছের বন্ধু পরিচালক রুবায়েত মাহমুদের সঙ্গে পরামর্শ করেছিলাম।

* আপনি অভিনয় জগতে দারুণ অভিনয় করেন এবং কয়েকটি গানের ভিডিও আছে। সে ক্ষেত্রে একসঙ্গে এত কিছু করতে সমস্যায় পড়েছেন কখনো?
না, কখনো সমস্যায় পড়তে হয়নি। যখন যে কাজটা করেছি, ভালোভাবেই করেছি। সবদিক ম্যানেজ করে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি।

* অভিনয় জগতে কাকে আপনার সেরা অভিনেতা–অভিনেত্রী মনে করেন?
অভিনেত্রীর মধ্যে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশা এবং অভিনেতার মধ্যে আরিফিন শুভ ও সিয়াম আহমেদ।

* অভিনয় বাদে অন্য কী করার আকাঙ্ক্ষা আছে?
পশুপাখি নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা আছে। বিশেষ করে কুকুর–বিড়ালদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন নিশ্চিতে কাজ করতে চাই।

* আপনার ফেসবুক ইনবক্সে কোন কথাটা বেশি শোনা হয়েছে?
আপু, উইল ইউ ম্যারি মি? মজা লাগে প্রথমেই আপু লিখে বিয়ের প্রস্তাব দেয়। হা হা হা…

* বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যতে কী করার ইচ্ছা আছে? আশা করি কোনো দ্বিধা না রেখে উত্তর দেবেন।
আমাদের চলচ্চিত্রে কারিগরি দিকটা এখনো সেভাবে এগোয়নি। ভবিষ্যতে সুযোগ হলে এ দিকটার উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.