ডেভিড ওয়ার্নার নেই তাই দলে নাসির

চলতি বিপিএলের দুই ম্যাচ খেলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি নাসির হোসেন। দুই ম্যাচ খেলে মাত্র ৪ রান করা নাসিরের বিরুদ্ধে অভিযোগ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে বাগবিতণ্ডায় ঝড়িয়েছেন। যে কারণে ডেভিড ওয়ার্নার থাকা অবস্থায় দুই ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি নাসির।

ডান কনুইয়ের ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় চলে গেছেন ডেভিড ওয়ার্নার। এই অস্ট্রেলিয়ান চলে যাওয়ায় দলে ফেরার সুযোগ হয়েছে নাসিরের।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইটানসের বিপক্ষে বিপিএলর ২৮তম ম্যাচ ফিরেছেন নাসির। টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান সিলেট সিক্সার্সের পাকিস্তানি অধিনায়ক সোহেল তানভির।

সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটানস দুটি দলই পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। আগের ৮ ম্যাচের একটিতে জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস ইতিমধ্যেই বিপিএল থেকে ছিটকে গেছে। চলতি বিপিএলের দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না তাদের।

অন্যদিকে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে সিলেট সিক্সার্স।

খুলনা টাইটাস: ব্রান্ডন টেইলর, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন, জুনায়েদ খান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড ওয়াইজ, ইয়াসির শাহ ও শুভাশীষ রায়।

সিলেট সিক্সার্স: সোহেল তানভির, মোহাম্মদ নেওয়াজ, নিকোলাস পুরান, মোহাম্মদ ইরফান, এবাদত হোসেন, আফিফ হোসেন, অলক কাপালি, জাকির আলী, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন ও তাসকিন আহমেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.