দিবালাকে কিনছে রিয়াল মাদ্রিদ!
দলবদল বাজারের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়ের নাম গুঞ্জন। একেক সময় একেক গুঞ্জন উঠে দলবদল বাজারকে গরম করে তোলে।
তবে সেসব গুঞ্জনের কোনোটা সত্যিও হয়। আবার কোনোটা স্রেফ গুঞ্জন হিসেবেই মিলিয়ে যায়। গুঞ্জনের এই ধারাবাহিকতায় এবার উঠল নতুন এক গুঞ্জন।
জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে ৯০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ!
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা অনেক দিন ধরেই রিয়ালের রাডারে।
ব্যক্তিগতভাবে আলাপ-আলোচনার জন্য এর আগে দিবালা বার কয়েক স্পেনে গিয়েছেন বলেও খবর ছড়িয়েছে।