চাকরির পাশাপাশি সময় পেলে অভিনয় করিঃ মিথিলা

চাকরির পাশাপাশি সময় পেলে অভিনয় করিঃ মিথিলা

বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন রাফিয়াথ রশিদ মিথিলা। এখন টেলিভিশনের চেয়ে ওয়েবেই কাজ করেন বেশি।
অফিসিয়াল কাজে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে মুঠোফোনে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
এখন দক্ষিণ আফ্রিকায় আছি। এখান থেকে কিছুদিন পর যাব উগান্ডাতে। তারপর দেশে ফিরব। হাতে আপাতত নাটক বা বিজ্ঞাপনের কাজ নেই এখন।
আগের চেয়ে অভিনয়ে কম দেখা যায় আপনাকে। কারণ কী?
অভিনয়ে কম দেখা যায় বিষয়টি ভুল। আগেও আমি অনেক কাজ করতাম না। আমি চাকরি করি। সময় পেলে এবং গল্প ভালো লাগলে নাটকে কাজ করতাম। এখনও তাই করি। বিশেষ দিনগুলোতেও কাজ করা হয় বেশি।
আপনাকে এখন টেলিভিশনের চেয়ে ওয়েব নাটকে বেশি দেখা যায়। ওয়েবে ঝুঁকলেন কেন?
প্রচারের অনেক মাধ্যম রয়েছে এখন। টেলিভিশনের চেয়ে ওয়েবে ঝুঁকেছি বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, এখন ওয়েব নাটকে নির্মাতারা মনোযোগী হয়েছেন। গল্পও ভালো লাগে, তাই কাজ করি। এটা সত্যি যে, টেলিভিশনের আবেদন কিছুটা কমেছে।
আপনি দুটি মাত্র গানে মডেলিং করেছেন। আর করেননি কেন?
আমি আসলে গানে মডেলিং করতে চাইনি। ইচ্ছাও ছিল না। হাবিব ওয়াহিদের দুটি গানে বিশেষ অনুরোধে করেছি। সামনে মিউজিক ভিডিওতে মডেলিং করার ইচ্ছাও নেই।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আমি পরিকল্পনা করে কাজ করি না। চাকরির পাশাপাশি সময় পেলে অভিনয় করি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.