‘জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আনুশকা’

‘জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আনুশকা’

কথায় আছে, ‘প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকেন একজন নারী’- এ কথাটি যেনো শতভাগ সত্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্য। ক্রিকেট মাঠ কিংবা মাঠের বাইরে কোহলি বারবার স্বীকার করেন স্ত্রী আনুশকা শর্মার অবদানের কথা।

এবার তিনি নিজের সহধর্মিনীকে উল্লেখ করেছেন জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাৎকারে নিজের জীবনের এ দিকটি নিয়ে খোলামেলা কথা বলেন কোহলি।

ক্যারিবীয়দের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নিজের অন্যতম পছন্দের খেলোয়াড় স্যার ভিভের সঙ্গে দেখা করেন কোহলি। সেখানে শুধু সৌজন্যমূলক কথাবার্তা নয়, রীতিমতো আনুষ্ঠানিক সাক্ষাৎকারই নিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে জানা গিয়েছে কোহলির বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্যটি। মূলত ভিভের সাক্ষাৎকার হলেও, একপর্যায়ে প্রশ্ন করেন তিনি নিজেই।

কোহলির বৈবাহিক জীবনকে ইঙ্গিত করে ভিভ বলেন, ‘এখন তুমি আগের চেয়ে অনেক ভালো খেলছো। অনেকেই আছে যারা ব্যক্তিগত জীবনে ভালো থাকলে আশপাশের যেকোনো কিছু উপভোগ করতে পারে। আবার অনেকেই থাকে যে যারা ব্যক্তিগত জীবনে এলোমেলো থাকে, বাইরের পরিবেশ গোছানো কিংবা এর উল্টোটা। কিন্তু তোমাকে দেখলে মনে হয়, তুমি দুই দিকই সমান উপভোগ করছো।’

এর উত্তরে কোহলি, ‘আসলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর আনুশকাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে সঠিক মানুষকে খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সে নিজেও একজন পেশাদার ব্যক্তিত্ব হওয়ায় আমার দিকটা খুব ভালো বোঝে। আমাকে কঠিন সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।’

উল্লেখ্য, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান বিরাট কোহলি ও আনুশকা শর্মা। চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর একে অপরের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসটি শুরু করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.