প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করছে মালয়েশিয়া

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এ কথা জানান।চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশকে অনুরোধ করেন।

এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.