রিক্রুটিং এজেন্সির মালিকরা শর্তসাপেক্ষে জামানতের অর্ধেক টাকা ফেরত নিচ্ছেন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমানত হিসেবে জমা দেয়া অর্থের অর্ধেক টাকা ফেরত নিচ্ছেন ।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সির কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য বায়রার এক আবেদনের প্রেক্ষিতে চলমান স্থবির অবস্থা বিবেচনায় নিয়ে জামানতের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়কে এক বছরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে মানবিক কারণে লাইসেন্স জামানতের অর্ধেক (৫০%) পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, রিক্রুটিং এজেন্সির সদস্যরা জামানতের অর্ধেক টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের নিকট আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে তিনশত টাকার একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালকের কাছে অঙ্গীকারনামা প্রদান করতে হবে, সেখানে জামানতের ফেরত নেয়া অর্ধেক টাকা এক বছরের মধ্যে অবশ্যই মন্ত্রণালয়কে ফেরত দেয়ার বিষয়টি উল্লেখ থাকবে। ফেরতযোগ্য জামানতের ওই অর্ধেক র্নিধারিত সময়ের মধ্যে ফেরত প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

এছাড়া যে সকল এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সেই সকল রিক্রুটিং এজেন্সি সদস্যরা জামানতের টাকার জন্য আবেদন করতে পারবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.