বাংলাদেশ হাইকমিশন থেকে সিঙ্গাপুরে প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদশের হাইকমিশন সরকারের নির্দেশনা অনুসারে সিঙ্গাপুরে করোনা মোকাবেলায় প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রতিদিনই কাজ করে যাচ্ছে ।

সিঙ্গাপুর সরকারের পাশাপাশি হাইকমিশনের কর্মকর্তা নিরলসভাবে প্রবাসীদের জন্য সব ধরনের সহায়তা প্রদানের বিষয় বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংএর কর্মকর্তারা বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ডরমিটরি এবং থাকার জায়গায় করোনার পরিস্থিতির শুরু থেকেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

১২ ও ১৩ জুন উডল্যান্ড স্ট্রীট ও ক্রান্জি এরিয়ায় মুড়ি, চানাচুর, খেজুর, জুস, চিড়া, চিনি, নুডলস, বিস্কুট ইত্যাদির ১৫০ প্যাকেজ  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন ও মো. আশরাফুল আলম নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের যে কোন সমস্যায় আমাদের অবহিত করবেন। আমাদের হটলাইন, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে নিয়মিত সচেতনতায় নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারেরর সকল নিয়ম কানুন মেনে চলুন।

ওয়েলফেয়ার অফিসার মো. আশরাফুল আলম বলেন, যাদের পাসপোর্ট নবায়ন করতে চান আপনারা আপনাদের কম্পানির ম্যানেজমেন্টকে অবহিত করুন। আপনাদের কম্পানির প্রতিনিধি হাইকমিশনে গিয়ে আপনাদের জন্য পাসপোর্ট নবায়ন করতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.