এক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের রিয়াদে গাড়িতে ফেলে যাওয়া সোনার বিস্কুট ফেরত দিয়েছেন। তার নাম মো. রায়হান। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা।
কামাল নামে এক প্রবাসী বাংলাদেশি প্রায় ১ বছর পূর্বে তার গাড়িতে সোনার বিস্কুটটি ফেলে যান। রায়হান সম্প্রতি তাকে খুঁজে পেয়ে তাকে বিস্কুটটি ফেরত দেন। স্বর্ণের এই বিস্কুটটির মূল্য ১৬০০০ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা।
রায়হান বলেন, যার জিনিস তাকে আমি ফেরত দিয়েছি। আমি ইচ্ছে করলে বিস্কুটটি তাকে ফেরত নাও দিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। সোনার বিস্কুটটি ফেরত দিতে পেরে আমি খুব খুশি।
প্রবাসী কামাল সোনার বিস্কুটটি ফেরত পেয়ে খুশি হয়ে তাকে ৫০০ রিয়াল দিতে চাইলেও তা নেননি রায়হান।