দেশের সব জেলায় কম্বল দেবে সরকার

শীত মোকাবিলায় দেশের সব জেলায় কম্বল (শীতবস্ত্র) দেবে সরকার।
কম্বলের জন্য প্রত্যেক জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
এতে শীতবস্ত্র কিনতে মোট ব্যয় হবে ১ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বরাদ্দ করা অর্থ দুস্থ পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র কিনে বিতরণ করতে হবে।
অন্য কোনো খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর।

অফিস আদেশে বলা হয়েছে, দেশে চলমান শীত মোকাবিলায় ৬৪ জেলায় তিন লাখ টাকা হারে সর্বমোট ১ কোটি ৯২ লাখ টাকা দুস্থ পরিবারের মধ্যে কম্বল বা শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.