কোচ নিয়ে বোমা ফাটালেন মাশরাফী

মাশরাফী বাংলাদেশের ক্রিকেটে এক অবিসংবাদিত নেতার নাম। যার নেই কোনো তুলনা।
মাঠ এবং মাঠের বাইরে কিংবা ড্রেসিংরুমে তার সঙ্গ পেতে মরিয়া হয়ে থাকেন সিনিয়র থেকে জুনিয়র, সব ক্রিকেটাররা।
টাইগার ক্রিকেটের এই মহিরুহ দীর্ঘদিন নেই জাতীয় দলের সঙ্গে।
মান অভিমা’নের এক অজানা খেলা চলছে বিসিবি আর ম্যাশের।
কিন্তু এরপরও ক্রিকেটারদের কাছে পরম আরাধ্য মাশরাফির কোনো একটা ছোট্ট টিপস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা আমরা দেখেছিলাম তাসকিনের মধ্যে। সাবেক সতীর্থদের হতাশ করেন না ম্যাশও।
সময় পেলেই ছুটে আসেন মিরপুরে, হাতে কলমেই দেখিয়ে দেন নানা কারিকুরি।

এদিকে দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ম্যাশ।
তিনি বলেন, জাতীয় দল পরীক্ষা-নিরীক্ষার জায়গা নয়।
অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা।
আর এর ব্যাখ্যায় গৎবাঁধা উত্তর দেন বিসিবি কর্তারা।
ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় খোদ ক্রিকেট বোর্ডই।

কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.