জায়েদ খানের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন ইধিকা

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সিনেমায় কাজ করতেও মুখিয়ে আছেন তিনি। এমনকি জায়েদ খানের সঙ্গে কাজ করতেও নেই আপত্তি।

রাজধানীর এক বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। জায়েদ খানের বিপরীতে কাজ করবেন কী না জানতে চাইলে ইধিকা বলেন, ‘ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তারপরে ভেবে দেখব।’

জায়েদকে চেনেন উল্লেখ করে তিনি আরও বলেন, অবশ্যই চিনি। কেন চিনবো না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।

এর আগে ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেছিলেন ডিপজল। তার উত্তরে এ অভিনেত্রী বলেছিলেন, ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড় মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।  ‘আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিক মাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তার উদ্দেশে করা। আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’

সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকা। ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে, ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.