নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করল কলোরাডো আদালত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডন্ট ডনাল্ড ট্রাম্পকে আগামী বছরের নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে কলোরাডোর সর্বোচ্চ আদালত।

ক্যাপিটল দাঙ্গার জেরে অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টের সাত সদস্যের বিচারক বেঞ্চ মঙ্গলবার ৪-৩ এ রায় দেন বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এ রায়ের ফলে কলোরাডো রাজ্যে প্রাইমারি ভোটে অংশ নিতে পারবেন না ট্রাম্প। এর মাধ্যমে বন্ধ হতে যাচ্ছে ২০২৪ সালে তার প্রেসিডেন্ট পদে ভোট করার সুযোগও।

আদালতের এই রায়কে ট্রাম্প সমর্থকরা অগণতান্ত্রিক আখ্যা দিয়ে আপিল করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি বিধান বলছে, বিপ্লব বা বিদ্রোহে জড়িয়ে পড়লে কেউ নির্বাচনে অংশ নিতে অযোগ্য বলে বিবেচিত হবেন।

এর আগেও আরও কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিপেক্ষ একই ধরনের অভিযোগে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.