কোহলিকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সে ভদ্র

কোহলিকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সে ভদ্র।

পারফরম্যান্স বিবেচনায় বিরাটকোহলি বর্তমান বিশ্বেরনাম্বার ওয়ান ক্রিকেটারহলেও তার আচরণে সমস্যা রয়েছে। যে কারণে সম্প্রতি কোহলিকে বিশ্বের সবচেয়ে অসভ্য ক্রিকেটার বলেছেন ভারতের অন্যতম সফল অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

ভারতীয় চলচিত্রে অবদান রাখার জন্য একাধিক পুরস্কার জেতেন নাসিরুদ্দিন শাহ। ভারতের তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ এবং পদ্মশ্রী পদকে ভূষিত হন তিনি।

ভারতীয় এই অভিনেতার এমন মন্তব্যের পর জাতীয় পুরস্কার জয়ী অভিনেতাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নাসিরুদ্দিন শাহের মতো এমন একজন অভিনেতার এমন বিতর্কিত মন্তব্যকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

তবে এইকোহলির কারণেইকিংবদন্তি ক্রিকেটার হয়েও কোচের চাকরি স্থায়ী করতে পারেননি অনিল কুম্বলে। বিরাট কোহলির চক্রান্তের কারণেই ভারতীয় দলের প্রধান কোচের চাকরি ছেড়ে দিতে হয় সাবেক অধিনায়ক কুম্বলেকে। কোহলি প্রতিনিয়ত কুম্বলের বিপক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে মেইল করতেন।

২০১৬ সালে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিই ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিল অনিল কুম্বলেকে। যে কমিটিতে রয়েছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের কোচ হিসেবে সাবেক এই তিন তারকা ক্রিকেটার কুম্বলেকে দায়িত্ব দেয়ার পর একাধিক সাফল্যও পায় টিম ইন্ডিয়া।

কিন্তু সাফল্যের পরও কোচ হিসেবে কুম্বলেকে মেনে নিতে পারেননি কোহলি।এ ব্যাপারে সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ বলেন, ‘আমরা (শচীন-গাঙ্গুলী-লক্ষণ) উপদেষ্টা কমিটির সদস্যরা চেয়েছিলাম কোচ হিসেবে কুম্বলেই কাজ চালিয়ে যাক। কিন্ত কোচ-অধিনায়কদেরমধ্যে সুসম্পর্ক গড়ে তোলা আমাদের কাজ নয়। দুর্ভাগ্যবশত কোহলি ও কুম্বলের রসায়নটা জমেনি।’

অনিল কুম্বলের সরে দাঁড়ানো নিয়েও কোহলিকে কটাক্ষ করে ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন, ‘যদি টিমের ১৫ জন একজনকে পছন্দ না করে, তবে তার সরে যাওয়া উচিত। কিন্তু একজনের জন্য হলে তা কখনও উচিত নয়। সে বাকিদেরও কোচ। দেশে ১৩০ কোটি মানুষ টিম ইন্ডিয়ার দিকে তাকিয়ে। দেশকে নেতৃত্ব দিতে গেলে নিজের ইগো আগে সরিয়ে রাখা উচিত।’

কুম্বলের পরিবর্তে কোচের দায়িত্ব দেয়া হয় রবি শাস্ত্রীকে। বিরাট কোহলির আচরণ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শাস্ত্রী বলেন, ‘ও দারুণ, ওর আচরণে কোনও সমস্যা নেই। আপনারা প্রশ্ন করতেই পারেন। কিন্তু আমাদের কাছে বিরাট একজন ভদ্র ক্রিকেটার।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.