কোহলির নেতৃত্বে মুগ্ধ মিচেল স্টার্ক।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হয়ে খেলেছেন বিরাট কোহলির নেতৃত্বে। আর সেই অভিজ্ঞতা থেকে ভারত অধিনায়ককে ‘ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন’ হিসেবে চিহ্নিত করলেন অস্ট্রেলিয়ার আক্রমণের প্রধান অস্ত্র মিচেল স্টার্ক।
সম্প্রতি মিচেল জনসন টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, রাহানে ভারতের অধিনায়ক হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারেন। জনসন একা নন, অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেই কোহলির আচরণ নিয়ে চলছে সমালোচনা। এই আবহেই স্টার্ক মুখ খুললেন কোহলির হয়ে।
বাঁ-হাতি পেসারের কথায়, ‘বেশ কয়েকটা আইপিএল খেলেছি কোহলির সঙ্গে। অধিনায়ক কোহলির নেতৃত্বে খেলা দারুণ ব্যাপার। আর এমনিতে ক্রিকেটার হিসেবেও কোহলি অসাধারণ। ভারত এই সিরিজে যেভাবে খেলছে, তার কৃতিত্ব তারই।’
প্রথম দুই টেস্টের পর সিরিজ এখন ১-১ অবস্থায়। বুধবার মেলবোর্নে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট।
