অস্ট্রেলিয়ায় সিরিজ জয় বিশ্বকাপের চেয়েও বড়ঃ রবি শাস্ত্রী

অস্ট্রেলিয়ায় সিরিজ জয় বিশ্বকাপের চেয়েও বড়ঃ রবি শাস্ত্রী।

অস্ট্রেলিয়ার সেরা দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার বল বিকৃতির কারণে মাঠের বাইরে। স্মিথ-ওয়ার্নারহীন দুর্বল অস্ট্রেলিয়াকে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের এই জয়কে ৮৩ সালের বিশ্বকাপের চেয়েও বড় বলছেন দলের কোচ রবি শাস্ত্রী।
এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ জিতল ভারত। এই জয়ের পর রবি শাস্ত্রী বলেন, এই জয় আমাকে চরম তৃপ্তি দিয়েছে। আমার কাছে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ১৯৮৩ সালের বিশ্বজয় বা ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সমান। কোনো কোনো ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় এই জয়কে আমি এগিয়েও রাখব। কারণ টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় আসর। সেই আসরে কপিল দেবের নেতৃত্বে টানা দুবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় ভারত।
এরপর ২০১১ সালের বিশ্বকাপের দশম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.