এখনও ফুরিয়ে যাননি যুবরাজ সিং

এখনও ফুরিয়ে যাননি যুবরাজ সিং।
৩৮ বছর বয়সেও যুবরাজ সিং ফুরিয়ে যাননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট ছাড়েননি তিনি। এখন ব্যস্ত কানাডার টি ২০ লিগে। প্রায় রোজই শিরোনামে উঠে আসছেন বিভিন্ন কীর্ত গড়ে। তিনি কখনও অভিনব ক্যাচ, আবার কখনও দুর্দান্ত ছয় মেরে। এবার তিনি শিরোনামে এক বিধ্বংসী ইনিংস খেলে।

শনিবার ২২ বলে ৫১ রানের ঝড় তুলে যেন মনে করিয়ে দিলেন এখনও আগুন রয়েছে তার ব্যাটে। টরেন্টো ন্যাশনালসের হয়ে ব্যাট করতে নেমে তিনি এই কীর্তি গড়েন। যুবরাজের এই ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় ২০০৭-এর সেই ইংল্যান্ডের বিরুদ্ধে তার ঝড়ো ইনিংস।

যেখানে মাত্র ১২ বলে ৫০ করেছিলেন যুবি। এই দিনও কম যাননি তিনি। মারেন পাঁচটি ছয় ও তিনটি চার। যুবরাজ যেন ফিরে পেয়েছিলেন নিজের পুরনো ফর্ম। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আজও নিশ্চয়ই ভুলতে পারেননি সেই বাঁ-হাতি লম্বা ছেলেটাকে, যিনি স্কোয়ার লেগ বা মিড উইকেটের ওপর দিয়ে একের পর এক বল পাঠিয়ে দিতেন দর্শকদের মাঝে।

একইভাবে কানাডার মাঠে দর্শকরা আনন্দে মেতে ওঠেন যুবির এই ইনিংস দেখে। যদিও তার বিধ্বংসী ইনিংস জেতাতে পারেনি যুবরাজের দলকে। শহীদ আফ্রিদি, কলিন মানরোর ব্র্যাম্পটন উলভস ১১ রানে জিতে যায় এই ম্যাচ। যুবরাজ বল হাতেও এক উইকেট পেয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.