যুক্তরাষ্ট্রে পরমাণবিক হামলার হুমকি দিলো উ. কোরিয়া

n koreaযুক্তরাষ্ট্রে সাবমেরিন থেকে পরমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে প্রচারণামূলক এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকি-ধামকির ধারাবাহিকতায় এ ভিডিও প্রচার করা হলো। এর শেষাংশে কোরীয় ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদীরা উত্তর পিয়ংইয়ং-এর দিকে দিকে এক ইঞ্চিও অগ্রসর হলে তাৎক্ষণিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার হুমকি দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.