শীত মৌসুমে সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রতিবছরের একটি আনন্দ উৎসব হচ্ছে,পৌষ সংক্রান্তি। এ সময় তারা ব্যস্ততায় সময় পাড় করে নানা বাহারি সুস্বাদু পিঠা তৈরিতে এবং মেতে উঠে পরিবার আত্মীয় স্বজন সহ ধর্মবর্ণ নির্বিশেষে অতিথি আপ্যায়ন নিয়ে ব্যাপক আনন্দ উল্লাসে। হিন্দু সম্প্রদায় অধ্যূষিত রাষ্ট্র ভারত ও তৎসংশ্লিষ্ট দেশ বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু এই ধর্মাবলম্বীরা প্রতিবছর এহেন উৎসব ঘটা করে পালন করলেও তা এখন ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে।
বিশেষ করে মিশিগানে বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু বাংলাদেশী ও ভারতীয় বসবাস করছে। ফলে এবারের এই শীত মৌসুমে মিশিগানেও গত রবিবার (১/১৫/২০২৩ ইং) দিনভর সংশ্লিষ্ট ধর্মের অনুসারীরা এক ব্যতিক্রমী ও অপরূপ কারুকাজ সমৃদ্ধ পিঠার সমারোহ ঘটানোর মধ্য দিয়ে মকর সংক্রান্তি (পৌষ পার্বন) ও পিঠা উৎসব পালন করলো। সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ টেম্পল অব জয় শিব মন্দির হল রুমে আযোজিত এই উৎসবে ৫১ পরিবারের পক্ষ থেকে অন্তত ১’শ জাতেরও অধিক সুস্বাদু বাহারি পিঠা স্থান পায়।
এতে মিশিগানের অন্যতম দানশীল ব্যক্তিত্ব ও দার্শনিক সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান গুলির প্রধান পৃষ্টপোষক মূল উদ্যেক্তা দেবাশীষ মৃধা ও চিনু মৃধার পরিবার সহ ৫১ পরিবার তাদের নিজ হাতে তৈরী পিঠা নিয়ে অংশ নেন। দেখলে মনে হয় প্রতিটি জাতের পিঠা নানা ডিজাইন দিয়ে এমন নিখুঁত কারুকাজ করে তৈরী করা হয়েছে যে, আসলেই মন ভরে যায়। সেই সাথে শুধু চেয়ে থেকেই ক্ষান্ত থাকা যাচ্ছে না, যত দ্রুত সম্ভব যেন খেতেও ইচ্ছে করে। যদিও সংশ্লিষ্ট আযোজক কতৃপক্ষ উপস্থিত অতিথিদেরকে আপ্যায়ণ করে ভূয়সী প্রশংসা পেয়েছেন।
এদিকে এই প্রচন্ড তুষার ও কনকনে ঠান্ডার রাষ্ট্র হিসেবে পরিচিত এই অঞ্চল অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট প্রবাসীরা তা উপেক্ষা করে মনোমুগ্ধকর ব্যতিক্রমী এই পিঠা উৎসবে প্রচুর নারী পুরুষের সমাগম ঘটে। উৎসবে চমৎকার পিঠা বানানো ও প্রদর্শনে বিচারিক ফলাফলে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী সহ ৭ জনকে আকর্ষণীয় এবং বেশ কয়েকজনকে শান্তনা পুরস্কারে ভূষিত করা হয়। উৎসব চলাকালীন সময় বক্তব্য রাখেন,দেবাশীষ মৃধা,চিনু মৃধা,অজিত দাস,দেবাশীষ দাশ,রতন হাওলাদার,আশুতোষ চৌধুরী,অপু চৌধুরী,রাখি রঞ্জন.সঞ্চালনায় ছিলেন,সৌরভ চৌধুরী.
আগামীতেও একই ধরণের উৎসব অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রাণবন্ত উৎসবে নানা ধর্মীয় রীতিনীতি পালন করা হয়েছে।