কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন জাতীয় পার্টি ফ্রান্স শাখা সাধারণ সম্পাদক
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেছেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল।
হাবিব খান ইসমাইল পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি ও মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মশিউর রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিদেশ বিভূইয়ে পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পাঁচ বছর যাবত ফ্রান্স জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।
হাবিব খান ইসমাইল এর আগে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।