ইতালিতে প্রবেশের সময় ২৫৪ অভিবাসী আটক

ইতালির দক্ষিণাঞ্চলের লামপেদুজা দ্বীপের অদূরে সাগর থেকে ২৫৪ অভিবাসীকে আটক করেছে ইতাকির কোস্টগার্ডের সৈন্যরা।
ইতালির পুলিজিয়া দি স্তাদা এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ভূমধ্যসাগর সাগরে সুন্দর আবহাওয়া বিরাজ করছে।
এ সুযোগে ইতালি প্রবেশ করছে শত শত অভিবাসন প্রত্যাশী অবৈধ অভিবাসী। গত ২৪ ঘণ্টায় লিবিয়া ও
তিউনেশিয়া হতে আটটি ইঞ্জিন চালিত ছোট নৌকায় করে ইতালিতে প্রবেশের সময় ২৫৪ জনকে আটক করা হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে।

ভূমধ্যসাগর অতিক্রম করে আফ্রিকান ও এশিয়ানদের ইতালিসহ ইউরোপে প্রবেশে বহু পুরানো মানব পাচারের রোড এটি।
ভাল আবহাওয়া ও নৌকা নিরাপদ হলে ইতালিসহ ইউরোপ পৌঁছানো সম্ভব হচ্ছে।
আর যদি খারাপ আবহাওয়া ও পুরাতন নৌকা হলে সলিল সমাধি হচ্ছে অনেকের সাগরের গহীন নীল জলে।

উল্লেখ্য, ইতালির দক্ষিণের প্রদেশ সিসিলির মূল ভূখণ্ড হতে লামপাদুজা দ্বীপের দূরত্ব ২০৫ কিলোমিটার।
লামপেদুজা হতে তিউনেশিয়ার ভূখণ্ডের দূরত্ব ১৬৭ কিলোমিটার। এই পথে লামপেদুজা হতে লিবিয়ার ভূখণ্ডের দূরত্ব ৩৫৫ কিলোমিটার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.