বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক(প্রশাসন) জনাব মোহাম্মদ নূরুল ইসলাম, ২০১৯-২০২০ অর্থ বছরে শুদ্ধাচারচর্চার স্বীকুতি স্বরূপ শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান সম্প্রতি তাকে আনুষ্ঠানিক ভাবে উক্ত পুরস্কার প্রদান করেন। জনাব মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৪ সালের ৩ জুন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় উপজেলা প্রকল্প কর্মকর্তা পদে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালের ১৪ নভেম্বর তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
তিনি ২০১০ সালের ১০ জুন এ কর্তৃপক্ষে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে যোগদান করে ২০১৬ সালের ৭ জুলাই উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে পদোন্নতি পান।
তিনি কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিনী একজন গৃহিনী এবং তিনি দুই কন্যা সন্তানের পিতা।