হিজাবের অনুমতি পায়নি ছাত্রী

military20160511075004যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি সামরিক স্কুলে হিজাব পরার অনুমতি পায়নি এক ছাত্রী। সম্প্রতি ওই স্কুলে ভর্তি হওয়া এক মুসলমান ছাত্রী হিজাব পরার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তাকে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। খবর ডনের।

কর্তৃপক্ষের দাবি, ক্যাডেট স্কুলের নিয়ম-কানুন সাধারণ ইউনিফর্মের ওপর প্রতিষ্ঠিত। ছাত্রদের অভিব্যক্তি, প্রতিক্রিয়া এবং বিশেষাধিকার সামরিক শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রত্যেক ক্যাডেটের আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে। তারা ছাত্রদের নিজস্ব প্রার্থনা এবং ধর্মীয় কাজে সব সময়ই উৎসাহ দিয়ে থাকে। সামরিক ইউনিফর্মের ওপর জোর দিতে গিয়েই হিজাব পরতে নিষেধ করা হয়েছে। কোনো ছাত্রের ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার উদ্দেশে কিছু করা হয়নি বলে দাবি করেছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.