মালয়েশিয়ায় অগ্রণী রেমিট্যান্স হাউসের সম্মাননা পদক পেলেন ২ প্রবাসী

মালয়েশিয়ার সরকারি অগ্রণী রেমিট্যান্স হাউজের মাধ্যমে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেলেন দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন-মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান ও ব্যবসায়ী অহিদুর রহমান অহিদ। অগ্রণী ব্যাংক লিমিটেডের মালিকানাধীন এ রেমিট্যান্স হাউজের ১৭ বছরপূর্তি উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর মালয়েশিয়ার গ্রান্ড মিলেনিয়াম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার, অগ্রণী ব্যাংক ও অগ্রণী রেমিট্যান্স হাউজের চেয়ারম্যান ড. জায়েদ বখত।

ইতোমধ্যে এ দুজন বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (এনআরবি) ঘোষিত হয়েছেন এবং এনআরবি পদক পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম মিনিস্টার ও অগ্রণী রেমিট্যান্স হাউজের ডাইরেক্টর নাজমুছ সাদাত সেলিম, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবীর প্রমুখ।

এর আগে ১৮ ডিসেম্বর হাইকমিশন কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে বৈধ পথে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৯ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা পদক দেওয়া হয়। তারা হলেন-মকবুল হোসাইন মুকুল, প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, ফয়সাল আহমেদ, আহমেদ সাদী ইয়ামিন, মো. হাবিব, জামান মোহাম্মদ বাহাদুর খান, আমিনুর রহমান, আলি আহমেদ, আব্দুছ ছাবুর। সরকারের পাশাপাশি এ ধরনের সম্মাননা ও প্রণোদনা প্রবাসীদের বৈধ পথে দেশে অর্থ পাঠাতে উৎসাহিত করবে বলে প্রবাসীরা মনে করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.