রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তঃবিমানবন্দর থানা পুলিশ।
আজ সোমবারবিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. আব্দুল বারী। তার সঙ্গে আরেক মাদক ব্যবসায়ী ছিলেন তার নাম মো. জহিরুল ইসলাম। পুলিশ বলছে, তিনি এখন পলাতক আছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২ আসামিদের ধরতে যায় পুলিশ এসময় একজন পালিয়ে যায়। পরে ঘটনা স্খল থেকে আব্দুল বারীকে গ্রেপ্তার করা হয়।