রিচার্ড ব্র্যানসনের ভার্জিন অরবিট দেউলিয়া হয়ে গেছে

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে ভার্জিন অরবিট হোল্ডিংস। জানুয়ারিতে রকেট উৎক্ষেপন ব্যর্থতার পর দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিতে ব্যর্থতায় এ আবেদন করল ধনকুবের রিচার্ড ব্রানসন প্রতিষ্ঠিত কোম্পানিটি। খবর রয়টার্স।

ডিসট্রিক্ট অব দিলাওয়ারের ইউএস ব্যাংক্রাপ্টসি কোর্টে দেউলিয়াত্বের আবেদন করেছে ভার্জিন অরবিট। গত সপ্তাহে ৭৫০ কর্মীর প্রায় ৮৫ শতাংশ ছাঁটাইয়ের পর এবার দেউলিয়াত্বের আবেদন করল ক্যালিফোর্নিয়ার লং বিচভিত্তিক কোম্পানিটি।

আদালতে পেশ করা নথিতে দেখা গেছে, ৩০ সেপ্টেম্বর নাগাদ কোম্পানির তালিকাভুক্ত সম্পদ রয়েছে ২৪ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া কোম্পানির মোট ঋণ ১৫ কোটি ৩৫ লাখ ডলার।

গত জানুয়ারিতে নিজেদের ষষ্ঠ মিশনে কক্ষপথে রকেট পাঠাতে ব্যর্থ হয় ভার্জিন অরবিট। এর পর থেকে বড় অংকের বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয় তারা।

গত মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ভার্জিন অরবিটে ২০ কোটি ডলার বিনিয়োগের আলোচনা চালাচ্ছে টেক্সাসভিত্তিক ম্যাথু ব্রাউন। ওই আলোচনা ভেস্তে যাওয়ার খবরটি সূত্রের বরাতে জানায় রয়টার্স।

এতে সোমবার দিনের লেনদেন শেষে পুঁজিবাজারে ভার্জিন অরবিটের বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়ায়। যা দুই বছর আগে ছিল ৩০০ কোটি ডলারের বেশি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.