আর্সেনালকে হারাল ইউনাইটেড

আর্সেনালকে হারাল ইউনাইটেড।

ওলে গানার সোল্কজায়ের হাত ধরে দুরন্ত ছন্দে এগোচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এফএ কাপে এবার আর্সেনালকে হারাল ম্যান ইউ। গানারদের ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছে গেল রেড ডেভিলসরা।
শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বল পজেশনে শুরু থেকে পিছিয়ে থাকলেও ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যান ইউ। ৩১ মিনিটে প্রথমে ইউনাইটেডকে এগিয়ে দেয় অ্যালেক্সি স্যাঞ্চেজ। মিনিট দুয়েক পরেই ব্যাবধান দ্বিগুন করেন জেসে লিংগার্ড। বিরতির আগেই আউবামেয়াং-এর গোলে ব্যবধান কমায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি গানাররা। উল্টে ৮২ মিনিটে অ্যান্তোনিও মার্শিয়ালের গোলে স্কোরলাইন ৩-১ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গানারদের ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছে গেল ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচই জিতলেন ওলে গানার সোল্কজায়ের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.