আবারও ইনজুরিতে তাসকিন

আবারও ইনজুরিতে আক্রান্ত তাসকিন আহমেদ। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পা মচকে যায় সিলেট সিক্সার্সের এই পেসারের। তার চোট কতোটা গুরুততর তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে চোট গুরুততর হলে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ে যেতে পারেন দেশের অন্যতম সেরা এই পেসার।

চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে চোটা পান তাসকিন। অলক কাপালির বলে অং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের। পায়ে প্রচন্ড ব্যথা পাওয়ায় মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এরপর সতীর্থদের কাঁধে ভর করে ড্রেসিংরুমে ফেরেন তাসকিন।

সিলেট সিক্সার্স: আন্দ্রে ফ্লেচার, আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান রুম্মন, অলক কাপালি, জাকির আলী অনিক, তাসকিন আহমেদ, ওয়েন পার্নেল, মোহাম্মদ নওয়াজ, এবাদত হোসেন ও নাবিল সামাদ।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, হার্ডাস ভিলজোয়েন, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা ও দাসুন শানাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.