ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন জস বাটলার!

ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন জস বাটলার!
ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, আমি চাইব ইয়ন মরগ্যান আরও বেশ কিছু দিন ইংলিশ দলের অধিনায়কত্ব করে যাক। তবে যদি সে নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়, তা হলে তার অবর্তমানে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমি জস বাটলারকেই দেখতে চাইব।

আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, অধিনায়ক হিসেবে ইয়ন মরগ্যান কতটা ভালো, তা তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। এর পরও যদি ও দলের নেতৃত্ব দিতে চায়, তা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটি সানন্দে মেনে নেবে।

স্ট্রাউস চান মরগ্যান আরও কিছু দিন দলটাকে নেতৃত্ব দিয়ে যাক। মরগ্যানকে ইংল্যান্ডের সেরা ক্যাপ্টেন বলতেও দ্বিধা করেননি তিনি। তবে ইয়ন মরগ্যান সরে দাঁড়াতে চাইলে জস বাটলারকে অধিনায়ক করার পক্ষপাতী স্ট্রাউস।

তিনি বলেন, জস বাটলার একজন দুর্দান্ত ক্রিকেটার এবং ততোধিক অসাধারণ একজন মানুষ। নির্ভুলভাবে ম্যাচের গতিপ্রকৃতি ধরতে পারে। অধিনায়কের পদ খালি হলে নিঃসন্দেহে জস বাটলারই সব থেকে যোগ্য প্রার্থী হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.