‘লেবাননে বাংলাদেশ দূতাবাসে লেবার উইংস খোলা হবে’

index_82767লেবানন : লেবাননে প্রবাসীদের আইনি সমস্যা অনেক জটিল, লেবার উইংস না থাকার দরুন এমনটি হচ্ছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসে লেবার উইংস অতি দ্রুত খোলা হবে বলে মন্তব্য করেছেন দেশটিতে সফররত সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

রোববার সন্ধ্যায় লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি আরো বলেন, লেবানন সরকারের সাথে জনশক্তি চুিক্তটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। কিন্তু লেবাননে নিয়মিত সরকার না থাকায় এটা সম্ভব হয়ে উঠছেনা।

সভায় উপস্থিত ছিলেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.