পাকিস্তান যেতে চান না শ্রীলঙ্কা দলের কয়েকজন

পাকিস্তান যেতে চান না শ্রীলঙ্কা দলের কয়েকজন।

অনেক বুঝিয়ে শুনিয়ে শ্রীলঙ্কাকে রাজি করিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে বলেই লঙ্কানরা একবার হামলার শিকার হওয়ার পরও (২০০৯ সালে লাহোরে) পাকিস্তান সফরে সম্মতি দিয়েছে।

তবে টেস্ট সিরিজ নয়, পাকিস্তানের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলায় সম্মত হয়েছে দুই দল। সেই মতোই সূচি করা হয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টির, যেটি কিনা চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে। পরে দুই টেস্টের সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতে।

পাকিস্তানের উর্দু নিউজ চ্যানেল ‘এক্সপ্রেস নিউজ’-এর ওয়েবসাইটের প্রতিবেদনে এসেছে, দুই ক্রিকেট বোর্ডের মধ্যে লম্বা সময় আলাপ আলোচনার পর এই সিরিজ চূড়ান্ত হয়েছে।

কিন্তু এত কিছু করে যে সিরিজ আয়োজন, সেখানে নাকি খেলতে যেতে নারাজ শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড়। লঙ্কান দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা আর মারকুটে অলরাউন্ডার থিসারা পেরেরা পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের সঙ্গে নাকি আরও কয়েকজন খেলোয়াড় চাইছেন না পাকিস্তান সফরে যেতে।

ডিকভেলা আর পেরেরার বিষয়টি অবশ্য নিরাপত্তা শঙ্কাজনিত নয়। তারা দুজনই ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে চান। যে লিগ চলবে ৪ সেপেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। সেখানে যেতে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে অনুমতিও চেয়েছেন এই দুই ক্রিকেটার। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও ইতিবাচক কিছু জানানো হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.