আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দেশটিতে নতুন করে আরও ১৪ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকা প্রকাশ করেছে।এ তালিকায় নতুন করে দুই বাংলাদেশির নাম পাওয়া গেছে। এর আগে দেশটিতে আরেক বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হন। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

নতুন করে আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চারজন আমিরাতের, তিনজন ইতালির, রাশিয়া ও নেপালের দু’জন করে এবং একজন করে ভারত ও সিরিয়ার নাগরিক রয়েছেন।

সব মিলিয়ে এ পর্যন্ত আরব আমিরাতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।

পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সবাইকে কোয়ারেন্টাইনে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আমিরাতে গত রোববার থেকে চার সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.