অবৈধ অভিবাসীদের জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে কুয়েত

কুয়েতের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুবিধার্থে দেশটিতে আরও দুটি সেবাকেন্দ্র চালু করা হয়েছে। মন্ত্রিপরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৫ এপ্রিল) থেকে সেবা কেন্দ্র চালু হয়েছে।

মহিলাদের জন্য রুফাইদা আল আসলামিয়া মহিলা প্রাথমিক বিদ্যালয়, ব্লক-৪, রোড নং-২০০ এবং পুরুষদের জন্য নাইম বিন মাসউদ প্রাথমিক বিদ্যালয় ব্লক- নং ৪, রোড নং -২৫০।

এছাড়াও ফরওয়ানিয়া এলাকার দুটি স্কুলে এ কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নম্বর-১২২। মহিলাদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নম্বর- ৭৬।

প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে সেবা কেন্দ্র। অবৈধ অভিবাসীদের বিমান টিকিট তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে। দেশে যাওয়া পর্যন্ত যে কয়দিন সময় লাগে সে কয়দিন তাদের নির্ধারিত স্থানে থাকতে হবে সে ক্ষেত্রে থাকা ও খাওয়া কুয়েত সরকার বহন করবে। তাই যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিতে হবে।

১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ সময়ের মধ্যে দেশটিতে অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জেল অথবা জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন।

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য ১৬ এপ্রিল হতে ২০ এপ্রিল এর মধ্যে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

যেসব অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সময়ে কুয়েত ত্যাগ করবেন তারা নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে কারও নামে যদি কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা থাকে অথবা ফৌজদারি মামলা থাকে তারা এ সুবিধা গ্রহণ করতে পারবে না বা সাধারণ ক্ষমার আওতায় আসবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.