সিঙ্গাপুরে আজও ৫৯৬ জন আক্রান্ত

সিঙ্গাপুরে গত কয়েকদিন ধরে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবারও দেশটিতে নতুন করে ৫৯৬ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। এদিনও আক্রান্তদের বেশিরভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মাত্র ২৫ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা। বাকিরা সবাই অভিবাসী।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৮ জন। তবে এদিন আর কারও প্রাণহানি ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ১১-ই রয়েছে।

এর আগে, শনিবার ৯৪২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয় সিঙ্গাপুরে। তাদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।

নগররাষ্ট্রটিতে করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পংগল এস১১ ডরমিটরিকে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ডরমিটরি থেকে এক হাজারের বেশি অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.