মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি

এভিয়েশন নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের কোন দেশ এখনো আন্তজাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। তবে কয়েকটি দেশ ট্রানজিট যাত্রী পরিবহনের সুযোগ দিলেও তাদের দেশের অভ্যন্তরে কোন বিদেশী যাত্রী প্রবেশের সুযোগ দিচ্ছে না।

বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, আবুধাবী, দুবাইসহ আরব আমিরাতের কোন দেশ এখনো তাদের দেশে আন্তজাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। একারণে বাংলাদেশ থেকে আন্তজাতিক ফ্লাইট শুরু হলেও প্রবাসী বাংলাদেশীদের কেউই মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারছেন না।

বাংলাদেশের সিভিল এভিয়েশন কতৃপক্ষ জানিয়েছে, যেহেতৃ মধ্য প্রাচ্যের কোন দেশ তাদের দেশের অভ্যন্তরে কোন বিদেশী যাত্রী প্রবেশ করতে দিচ্ছে না সেকারণে কাতার এয়ারওয়েজকে আন্তজাতিক ফ্লাইট পরিচলনার অনুমতি দিলেও তারা মধ্যপ্রাচ্যের কোন দেশে যাত্রী নিতে পারছে না।

তবে ইউরোপ আমেরিকার যে সব দেশ তাদের অভ্যন্তরে বিদেশী যাত্রী প্রবেশের সুযোগ দিচ্ছে কাতার এয়ারওয়েজ শুদু মাত্র সেসব দেশে ফ্লাইট করছে। একারণে কাতার এয়ারওয়েজ শুধু ইউরোপ আমেরিকায় ফ্লাইট পরিচালণা করছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.