এবার আসছেন মিমি চক্রবর্তী

mimi20160919133051বাংলাদেশের সঙ্গে ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। যার ফলে দুই দেশের শিল্পীরা স্বাচ্ছন্দ্যে দু’ পাড়েই অভিনয় করতে পারছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন একটি ছবিতে কলকাতার মিমি চক্রবর্তী অভিনয় করতে যাচ্ছেন।

জানা গেছে, বাংলাদেশের কারুকাজ ফিল্মস প্রযোজিত নতুন একটি ছবির কাজ শুরু হচ্ছে খুব শিগগিরই। সূত্রে জানা যায় রিয়াজুল রিজু’র পরিচালনায় নতুন এ ছবিটিতে কলকাতার মিমি চক্রবর্তীর সাথে বাংলাদেশের একজন সুপারস্টার অভিনয় করবেন। এ বিষয়ে মিমির সঙ্গে কথা বলতে পরিচালক রিয়াজুল রিজু কিছুদিন আগে কলকাতা ঘুরে এসেছেন।

এ বিষয়ে রিয়াজুল রিজু বলেন, ‘আমি ভারতের কলকাতায় গিয়েছিলাম। সেটা ব্যক্তিগত কারণ। পাশাপাশি নতুন একটি ছবির ব্যাপারে অনেকের সাথেই কথা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, রিয়াজুল রিজু একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করেছিলেন ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি চলচ্চিত্র। এটি গেল বছর মুক্তি পায়। ছবিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ সাউথ এশিয়, টরোন্টো সহ একাধিক আন্তর্জাতিক ফেস্টিভালে প্রদর্শিত এবং প্রশংশিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.