কাতারে মদ বিক্রির দায়ে দুই প্রবাাসী গ্রেপ্তার

কাতার রাজধানী দোহায় অবৈধভাবে মদ বিক্রির অপরাধে দুই প্রবাাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে দেশটির উত্তর সুরক্ষা বিভাগ এই দুই এশিয়ানকে গ্রেপ্তার করে দোহার একটি আবাসিক বাসা থেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণারয়ের টুইটার অ্যাকাউন্টে পোস্টে বলা হয়েছে, কিছু লোক আল মাতার এলাকার একটি বাসায় মদ বিক্রি করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতদের বাসা থেকে ভিন্ন ব্রান্ডের বিপুল পরিমান মদের বোতল উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে যে, গ্রেপ্তারকৃতদের পরবর্তী কার্যক্রমের জন্য পাবলিক প্রসিকিউশনের হাতে সোপর্দ করা হয়েছে।

রীতি অনুযায়ী তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একই ধরণের অভিযানে অবৈধভাবে মদ বিক্রির অপরাধে মুশিরেব অঞ্চল থেকে দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.