দ্রুত কাজে নামতে না পারলে বিপাকে পড়বেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা

করোনা বিপর্যস্ত ইতালিতে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। দৈনিক মৃত্যুর হার কমায় জনমনে আতঙ্ক কমেছে। কিন্তু নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা এখনো বিচলিত করছে স্থানীয় প্রশাসনকে।

এদিকে বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা যদি নিজেদের ফার্মগুলোতে অতি শিগগিরই কৃষি কাজ শুরু করতে না পারে তাহলে তাদের জন্য বড় ভোগান্তির কারণ হতে পারে। কারণ, চলমান বসন্ত কাল কৃষিকাজ শুরু কার জন্য মোক্ষম সময় ইতালিতে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখনো তা শুরু করা যাচ্ছে না।

এদিকে দীর্ঘ লকডাউনের মধ্যে বাংলাদেশি পরিবারগুলোতেও অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে বাচ্চারা ঘরে থাকতে চায় না।

এক প্রবাসী শিশু বলছিল, স্কুল বন্ধ। আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। আল্লাহ এ ভাইরাস দূর করে দেবে। আমাদের উচিৎ নিয়ম অনুসরণ করা। ঘর থেকে বে না হওয়া।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, ঘরের মধ্যে আটকা পড়েছি প্রায় এক মাস হয়ে গেল। জনজীবন অচল হয়ে পড়েছে এখানে। জানি না, আমরা কীভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ হাজার ৮৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.