ইতালিতে করোনাভাইরাসে প্রাণ গেল বাংলাদেশি নার্সের

ইতালিতে দীর্ঘদিন মানবসেবার কাজে নিয়োজিত ছিলেন বাংলাদেশি নার্স নাজমুন্নাহার (৪৫)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৭ জুন দেশটির একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, তিনি প্রথম কোনো বাংলাদেশি নারী ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন।
২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ইতালিতে ১৮ জন নার্স আসে। তাদের মধ্যে তিনি একজন। নাজমুন্নাহারের দেশের বাড়ি ঢাকার গাজীপুরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.